চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মীরসরাইয়ের ইছাখালী নব-নির্বাচিত ইউপি  সদস্যদের সংবর্ধনা

মীরসরাই প্রতিনিধি :    |    ০৫:২৭ পিএম, ২০২২-০১-০৬

মীরসরাইয়ের ইছাখালী নব-নির্বাচিত ইউপি  সদস্যদের সংবর্ধনা

চট্টগ্রামের মীরসরাইয়ের ইছাখালী ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়  ও বিদায়ীদের সদস্যদের বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।

 ৬ জানুয়ারি (বৃহস্পতিবার) সকালে নব-নির্বাচিত জনপ্রতিনিধিগণ আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করেন। ইছাখালী ইউনিয়ন পরিষদের প্রাঙ্গণে ইউপি সচিব মোঃ আবদুল কাদের এর সঞ্চালনায়, চেয়ারম্যান মোঃ নুরুল মোস্তফার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে নব-নির্বাচিত ইউপি সাধারণ সদস্য মোঃ জামাল উদ্দিন, মুহাম্মদ জাফর আলম, মোঃ মির হোসেন, মোহাম্মদ মহসিন, মোঃ আবদুল মান্নান, মোঃ সাইফুল ইসলাম, মোঃ শেখ আশরাফ উদ্দিন, মোঃ রহিম উদ্দিন, মোঃ আবদুচ সালাম, সংরক্ষিত মহিলা আসনের সদস্য বেগম বদরুজ্জাহান, মোছাম্মৎ শামীমা ইয়াসমিন, জোহরা বেগম'কে ফুল দিয়ে বরণ করা হয়।

  উক্ত অনুষ্ঠানে নব-নির্বাচিত ইউপি সদস্যদের পক্ষে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ইউপি সদস্য মোঃ জামাল উদ্দিন। সভাপতির বক্তব্যে চেয়ারম্যান মোঃ নুরুল মোস্তফা বলেন, জনকল্যাণে ইছাখালী ইউনিয়ন পরিষদ একটি মডেল ইউনিয়ন হিসেবে রুপান্তর করা হবে, প্রিয় নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি'র দিক নির্দেশনা ও বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার "ভিশন ২০৪১" বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

 তিনি আরও বলেন, অত্র ইউনিয়নে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ নির্মূলে কঠোর পদক্ষেপ ও জনপ্রতিনিধি হিসেবে নেয়া শপথ মেনে জনকল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে অত্র ইউনিয়নের উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন । সকলকে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের বিধি-নিষেধ মেনে চলার আহ্বান জানান। 
এ ছাড়া উক্ত অনুষ্ঠানে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নূর হোসেন (মামুন) বলেন, মাদক, জঙ্গীবাদ, সরকারি ম্যানোগ্রোভ বাগান কেটে অবৈধভাবে বালু উত্তোলন ,মাছের ঘের তৈরী করেন।
 এসব দখলদারদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রদান করেন। তিনি আরও বলেন, ইছাখালী জুড়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর এ সুযোগে এখানে চুরি, মাদক ও বন কেটে অবৈধ দখলদার বেড়ে যাওয়ায় আইনশৃঙ্খলার অবনতি ঘটেছে। সকলের সহযোগিতায় এ সব অপরাধ দমনে বাংলাদেশ পুলিশ সবসময় সজাগ থাকবে ।

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর